একটি মূল আদিম ভাষা (Proto-Language) থেকে কালক্রমে রূপান্তরের মাধ্যমে যে সমস্ত সমগোত্রীয় ভাষা জন্মলাভ করেছে, তাদের পারস্পরিক সম্পর্ককে ভিত্তি করে গঠিত ভাষাগোষ্ঠীকে ভাষা পরিবার (Language Family) বলা হয়। ভাষাবিজ্ঞানীরা প্রধানত শব্দভাণ্ডারের সাদৃশ্য, ব্যাকরণগত কাঠামো এবং ধ্বনি পরিবর্তনের নিয়ম (Sound Laws) পর্যালোচনা করে ভাষাসমূহের বংশগত সম্পর্ক নির্ণয় করেন। পৃথিবীতে বর্তমানে প্রায় ৫০০০ থেকে ৭০০০ ভাষা প্রচলিত রয়েছে, যেগুলিকে প্রধানত ১২টি প্রধান ভাষা পরিবারে বিন্যস্ত করা হয়।
| ভাষা পরিবারের নাম | ভৌগোলিক বিস্তার | অন্তর্ভুক্ত প্রধান ভাষাসমূহ |
|---|---|---|
| ইন্দো-ইউরোপীয় (Indo-European) | ইউরোপ, দক্ষিণ এশিয়া, আমেরিকা | বাংলা, সংস্কৃত, হিন্দি, ইংরেজি, ফরাসি, জার্মান, গ্রিক, রাশিয়ান। বিশ্বের বৃহত্তম পরিবার। |
| চীন-তিব্বতীয় (Sino-Tibetan) | চীন, তিব্বত, মিয়ানমার | ম্যান্ডারিন (চীনা), তিব্বতি, বর্মী। সর্বাধিক বক্তাসংখ্যার একটি পরিবার। |
| সেমীয়-হেমীয় (Semitic-Hamitic) | মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা | আরবি, হিব্রু, আরামাইক, আমহারিক। |
| দ্রাবিড় (Dravidian) | দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা | তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, তোড়া। |
| অস্ট্রো-এশীয় / অস্ট্রিক (Austroasiatic) | ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া | সাঁওতালি, মুণ্ডারি, খাসি, ভিয়েতনামী, মোন-খমের। |